পেট্রোবাংলায় চাকরির লিখিত পরীক্ষা স্থগিত

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
পেট্রোবাংলা

পেট্রোবাংলা © সংগৃহীত

সাম্প্রতিক বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির জন্য সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পেট্রোবাংলা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।

এতে জানানো হয়েছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীন কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সরাসরি কর্মকর্তা নিয়োগের নিমিত্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ৯টি ক্যাটাগরির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ) ও নার্স ব্রাদার পদের বিপরীতে আবেদনকৃত চাকরিপ্রার্থীর আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬