৫৩ জন নেবে মুগদা মেডিকেল কলেজ, এসএসসি পাসেও আবেদন

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
৫৩ জন নেবে মুগদা মেডিকেল কলেজ

৫৩ জন নেবে মুগদা মেডিকেল কলেজ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে ১১ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৫৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২১ ফেব্রুয়ারি।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ মোতাবেক তফসিল-২–এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সসহ অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ মোতাবেক তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে প্রতিটি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: লিলেনকিপার
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা; এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: ওয়ার্ড মাস্টার
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা; এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: রিসিপশনিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা; এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পারসোনেল বিধিমালা, ২০১৯ অনুযায়ী তফসিল-৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: ক্যাশ সরকার
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

১০. পদের নাম: কিচেন সুপারভাইজার
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ মোতাবেক তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। 

আরও পড়ুন: অধ্যাপক-কর্মকর্তাসহ ১৯ জন নেবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence