সমন্বিত ৮ ব্যাংকে নতুন নিয়োগ, পদ ৫০৮

১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
ব্যাংকার্স সিলেকশন কমিটির নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির নিয়োগ © ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬ পদে মোট ৫০৮ জন জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

এরমধ্যে ৯ম গ্রেডে ১৩৫ জন সিনিয়র অফিসার (আইটি), ৯ম গ্রেডে ৬৩ জন এসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার, ৯ম গ্রেডে ৬৫ জন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/সহকারী ইঞ্জিনিয়ার (আইটি), ৯ম গ্রেডে ১০টি এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর, ১০ম গ্রেডে ২৩৩ জন অফিসার (আইটি) এবং ১০ম গ্রেডে ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার পদে দুইজনকে নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

বাবার মৃত্যুর পর মাকে বাঁচানোর আকুতি ছেলের, সহায়তার আহ্বান
  • ০৫ জুন ২০২৬
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?
  • ০৫ জুন ২০২৬
ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক
  • ০৫ জুন ২০২৬
আটকের পরেই মুক্তি—পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ দিয়ে ছাত্রলীগ …
  • ০৫ জুন ২০২৬
দিল্লির হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে 
  • ০৫ জুন ২০২৬
ফুচকা আগে–পরে দেয়া নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, মামলায় চেয়ারম্যা…
  • ০৫ জুন ২০২৬