টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ সামি

০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ AM
মোহাম্মদ সামি

মোহাম্মদ সামি © সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সামি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ভারতের এই জোরে বোলার। খবর আনন্দবাজারের

ইনস্টাগ্রাম পোস্টে শামি লিখেছেন, ‘আমি সাদা জার্সি থেকে বিদায় নিচ্ছি। তবে এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে যাবে। যখন প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে নতুন কিছু শিখিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি ফরম্যাট ছিল না, এটি আমার জীবনের বিশেষ একটি অংশ হয়ে উঠেছিল। আজ ভারী মন এবং অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রতিটি সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং লাখো ভারতীয়কে আন্তরিক ধন্যবাদ। যারা এই যাত্রায় আমাকে সমর্থন করেছেন এবং ভালো-মন্দ উভয় সময়ে আমার ওপর আস্থা রেখেছেন।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ধন্যবাদ জানিয়ে শামি বলেন, ‘আমার ওপর বিশ্বাস রাখা, বেড়ে ওঠার সুযোগ দেওয়া এবং ক্রিকেটযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিসিসিআই ও সিএবিকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন ও বিশ্বাস সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে।’

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও দেশের হয়ে খেলার গর্ব আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন এই পেসার। তিনি বলেন, ‘মাঠে আমার টেস্ট ক্রিকেটের শেষ বলটি করা হয়ে গেলেও ভারতের হয়ে খেলার গর্ব সব সময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’

২০২৩ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন শামি। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল তার শেষ টেস্ট ম্যাচ।

টেস্ট থেকে অবসরের আগে নিজের রাজ্য দল বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলছিলেন শামি। চলতি আসরে তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে তিন ম্যাচে শিকার করেছেন সাত উইকেট। তবে ঘনিষ্ঠ মহলে প্রায় দেড় বছর আগেই পাঁচ দিনের ক্রিকেটের ধকল সামলাতে না পারার কথা জানিয়েছিলেন বলে জানা গেছে। নির্বাচকেরাও তাঁকে আর টেস্ট দলের জন্য বিবেচনা করছিলেন না।

ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। এ সময়ে তার শিকার ২২৯ উইকেট। ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ৬ উইকেট নেওয়া তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শামির। অভিষেক ম্যাচেই ৯ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি।

আধুনিক ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল পেসার হিসেবে বিবেচিত শামি দীর্ঘদিন দেশটির পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নিখুঁত লাইন-লেন্থ, সিম পজিশন এবং দুই দিকেই বল সুইং করানোর দক্ষতায় আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন, চালক আহত
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই আল্ট্রাসনোগ্রামে গর্ভে যমজ সন্তান, সিজারের পর দিল একটি—…
  • ০৭ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ২ 
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে মিলবে ২ কোটি ডলার : ঘো…
  • ০৭ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950