বাংলাদেশ ব্যাংকে এডি পদে আবেদনের সময় শেষ হচ্ছে শনিবার

১২ জানুয়ারি ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো ও ছবি

সহকারী পরিচালক (এডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘সহকারী পরিচালক (আইসিটি)’ পদে নবম গ্রেডে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল শনিবারের (১৩ জানুয়ারি) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী পরিচালক (আইসিটি)

পদসংখ্যা: ৪৮

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন: ৭১ জন নেবে সিলেট কাস্টমস, এসএসসি পাসেও আবেদন

এছাড়াও এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

বয়স: ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি, ২০২৪।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করার নিয়ম ও অন্য শর্তাবলি উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যাদের সিভি আছে, তারা ওই সিভির মাধ্যমে আবেদন করবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬