খাদ্য মন্ত্রণালয় নেবে ১৯ জন, এসএসসি পাসেও আবেদন

১১ জানুয়ারি ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
১৩-২০তম গ্রেডে খাদ্য মন্ত্রণালয় নেবে ১৯ জন

১৩-২০তম গ্রেডে খাদ্য মন্ত্রণালয় নেবে ১৯ জন © সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ মন্ত্রণালয়ে ৫ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৫ ফেব্রুয়ারী পর্যন্ত।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৭০ ও বাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। অথবা দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটম্যানশিপ পাস হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয় নেবে ৩৭ জন, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

বয়সসীমা
১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, এবং ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬