অভিজ্ঞতা ছাড়াই মীনা বাজারে চাকরি, বেতন ছাড়াও থাকছে সুবিধা

০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
অভিজ্ঞতা ছাড়াই মীনা বাজারে চাকরি

অভিজ্ঞতা ছাড়াই মীনা বাজারে চাকরি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সুপার শপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি মার্কেট সার্ভেয়ার/সাপ্লাই চেইন পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

পদের নাম: মার্কেট সার্ভেয়ার/সাপ্লাই চেইন

পদ সংখ্যা: নির্ধারিত নয়

আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মার্কেট সার্ভেয়ার পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সুস্বাস্থ্য ও পরিশ্রমী হতে হবে। 

বয়স: বয়স ১৮ থেকে ২৮ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে মার্কেট সার্ভেয়ার পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে

বেতন: ১৩,০০০-১৪,০০০/- টাকা। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও জীবন বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ২টি উৎসব ভাতা, জীবন বীমার সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে বা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence