৫২ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৬তম বিসিএসের আবেদন

০৪ জানুয়ারি ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মানুষের পদচারণা

মানুষের পদচারণা © ফাইল ছবি

বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিসিএস যেন সোনার হরিণ। তীব্র প্রতিযোগিতা মূলক এই নিয়োগ পরীক্ষায় এবারের মোট আবেদনকারীর সংখ্যা বিশ্বের ৫২টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। বিশ্বব্যাপী জনসংখ্যার হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বুধবারের (৪ জানুয়ারি) তথ্যে এ কথা জানা গেছে।

গত রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আবেদনগ্রহণ শেষ হয়েছে। এ পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৩৭ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিসিএসের পরীক্ষার্থীর এই সংখ্যা বিশ্বের ৫২টি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। 

জনসংখ্যা বিষয়ক তথ্য পর্যলোচনাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারে বিশ্বের ২৩৪টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তথ্য দেওয়া আছে। তার মধ্যে মায়োতে থেকে শুরু করে সবশেষ হলি-সি পর্যন্ত মোট ৫২টি দেশের জনসংখ্যা তিন লাখ ৩৭ হাজারের কম।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২৩৪ দেশ ও দ্বীপের তালিকায় ১৮২ নম্বর অবস্থানে রয়েছে মায়োতে নাম। দেশটির জনসংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। আর ২৩৫ নম্বরে থাকা হোলি-সি’র জনসংখ্যা ৫১৮ জন।

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
সফটওয়্যার ব্যবহারে ৬ জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান, লাশ পায়নি …
  • ০৭ নভেম্বর ২০২৬
নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ হঠাৎ করে করিনি, আমার ওপর চাপ ছিল: সামান্তা শারমিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950