কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন যেভাবে

০৭ নভেম্বর ২০২৬, ০১:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের জন্য বড় বাধা। সেই বাধা দূর করতে বিশেষ সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে নির্বাচিত হবেন বিজয়ীরা। বিশেষ আকর্ষণ হলো, প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের সদস্য কিংবা পছন্দের আরও একজনকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে পারবেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শুরু হওয়া এই বিশেষ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিদিন বিজয়ী নির্বাচন করা হবে।

প্যাকেজে থাকছে যেসব সুবিধা

প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তিদের ওমরাহ পালনের যাবতীয় নির্ধারিত খরচ সৌদি সরকারের পক্ষ থেকে বহন করা হবে। প্যাকেজের আওতায় থাকছে নিজ দেশ থেকে সৌদি আরবের যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণ এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাতের হোটেলে থাকার ব্যবস্থা।

এ ছাড়া প্রতিদিন নির্বাচিত বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ প্রতিদিন একজন বিজয়ীর পাশাপাশি তার মনোনীত আরেকজনও ওমরাহ পালনের সুযোগ পাবেন। মূল ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলিমরা অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় নাম, ইমেইল ঠিকানা, দেশ ও পাসপোর্টসংক্রান্ত তথ্য দিতে হবে। এরপর ইমেইলে পাঠানো ওটিপি (OTP) কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ (Game Center) অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ (Nusuk Challenge) বিভাগে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেখানে ইসলামিক ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম প্রতিদিনের লটারির তালিকায় যুক্ত হবে।

এ ছাড়া ইনভাইট কোডের মাধ্যমে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে। এসব চাবি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অতিরিক্ত সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

সতর্কতা ও শর্ত

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুধু নুসুকের অফিসিয়াল অ্যাপ এবং যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধন বা কুইজে অংশ নিলেই ওমরাহ প্যাকেজ নিশ্চিত হবে না। প্রতিদিনের বিজয়ী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। ফলে অংশগ্রহণকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

প্রাইম ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পা…
  • ০৭ নভেম্বর ২০২৬
ফরিদপুরে অভিযানে ১৪ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২
  • ০৭ নভেম্বর ২০২৬
শহীদ জিয়ার স্বপ্ন, রাজনৈতিক দর্শন ও আগামীর বাংলাদেশ 
  • ০৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
সাশ্রয়ী হৃদরোগ পুনর্বাসন নিয়ে ঢাকায় স্টেকহোল্ডার সভা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950