৪০তম বিসিএস

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-ক্যাডার ৮৯৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

০১ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © লোগো

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারাকে আরো বেগবান করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে ৪০তম বিসিএস নন-ক্যাডার হতে সুপারিশ করা মোট ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে ১ জন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে ৪ জন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

আজ রবিবার (১ জানুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, এ খাতে শিক্ষক সংকট দূর করতে সরকার এর আগেও কয়েক দফায় শিক্ষক নিয়োগ করেছে।

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence