স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ব্র্যাক ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই ব্যাংকে তিন ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৬ জানুয়ারি ২০২৪।

১. পদের নাম: সিনিয়র ম্যানেজার, রেগুলেটরি রিপোর্টিং
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রিপোর্ট প্রিপারেশনে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিটেইল, করপোরেট ও এসএমই বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

২. পদের নাম: অফিসার, রেগুলেটরি রিপোর্টিং, ফিন্যান্স ডিভিশন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

আরও পড়ুন: অফিসার পদে ১১৪ জন নিয়োগ দেবে জনতা ব্যাংক

৩. পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, কমপ্ল্যায়েন্টস অ্যান্ড ভয়েস অব কাস্টমার, রিটেইল ব্যাংকিং ডিভিশন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্রাহক সামলানো ও ডাটা অ্যানালাইসিস প্রসেস রি–ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন: উল্লেখ নেই

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬