চাকরির বয়স ৩৫ নিয়ে প্রতিশ্রুতি নেই ইশতেহারে, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। এই ইশতেহারে যুবকদের কর্মসংস্থান নিশ্চিতের অঙ্গীকার করলেও সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

সংশ্লিষ্টরা মনে করেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার প্রতিশ্রুতি না দেওয়ায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবক ও তরুণদের ভোটব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আর দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা বলছেন, বয়সসীমা বৃদ্ধির বিষয়ে প্রাধান্য না দেওয়ায় হতাশ তারা। আগামীতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তারা।

জানতে চাইলে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইশতেহারে ২০৩০ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি থাকলেও বয়সসীমা বৃদ্ধির বিষয়ে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা মনে করি, এ নিয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবক ও তরুণদের ভোটব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।

আগামীতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার লক্ষ্যে  দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থী পরিষদ। চলমান কমিটি গত এক বছর রাজপথে ১২/১৩টি কর্মসূচি, অবস্থান ও অনশন কর্মসূচি সহ  বিভিন্ন প্রতীকী কর্মসূচি পালন করে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। কিন্তু কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাই আগামীতে এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে নির্বাচনের পর সারাদেশেও আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।

আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কাড়ানো প্রতিশ্রুতি উল্লেখ করার ছিল। কিন্তু দীর্ঘ ৫ বছরে এটার স্থায়ী কোন সংস্কার করা হয়নি। তারই  ধারাবাহিকতায় আজ আওয়ামী  লীগ  তাদের ইশতেহার প্রকাশ করেন। কিন্তু  সেখানে বেকারদের কর্মসংস্থান তৈরি করার কথা উল্লেখ থাকলেও উচ্চশিক্ষিত বেকারদের  চাকরির বাজারের চরম বৈষম্যের কথা তুলে ধরা হয়নি, বয়সসীমা বৃদ্ধির বিষয়ে প্রাধান্য দেওয়া হয়নি।  

“অথচ আওয়ামী  লীগের শীর্ষ নেতারা বলছিলেন, ইশতেহারের প্রথমভাগে থাকবে গত নির্বাচনের প্রতিশ্রুতির বাস্তবায়ন। দ্বিতীয় অংশে আসছে পাঁচ বছরের অঙ্গীকার আর শেষ ধাপে থাকবে দীর্ঘ মেয়াদের রূপরেখা। গুরুত্ব দেয়া হবে সুশাসন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, তথ্য প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি থাকবে কৃষি আধুনিকীকরণ। এ ছাড়া কর্মসংস্থান পাচ্ছে বিশেষ গুরুত্ব। কিন্তু, দুঃখের বিষয় প্রধানমন্ত্রী বয়সসীমা বৃদ্ধি আন্দোলনের বিষয়ে অবগত থেকেও ইশতেহারে এই বিষয়ে কোন সমাধান নিয়ে আসেন নি।”

আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬