অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদন শুরু ২০ ডিসেম্বর

১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি এবং পদায়ন পেতে আবেদন শুরু হবে আগামী ২০ ডিসেম্বর, যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪-২০ তম ব্যাচের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পর্যায়ের আগ্রহী কর্মকর্তাদের ২৮টি কলেজে অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আগামী ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ই-মেইলে ([email protected]) আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

ট্যাগ: বিসিএস
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬