মেডিকেল অফিসার নেবে ডিজেল প্ল্যান্ট

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মেডিকেল অফিসার নেবে ডিজেল প্ল্যান্ট

মেডিকেল অফিসার নেবে ডিজেল প্ল্যান্ট © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে নবম গ্রেডে মেডিকেল অফিসার নেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর। 

পদের নাম: মেডিকেল অফিসার

যোগ্যতা: এমবিবিএস ও হাসপাতাল, ক্লিনিক বা স্বায়ত্তশাসিত সংস্থায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

পদসংখ্যা:

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 

আবেদন যেভাবে
এই লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: ১০–১৩তম গ্রেডে সরকারি প্রতিষ্ঠানে ১৭ জনের চাকরির সুযোগ

আবেদন ফি
যেকোনো শিডিউলড ব্যাংক থেকে ‘বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬