প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা—যা জানাল অধিদপ্তর

১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে ব্যপক অভিযোগ উঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিরুদ্ধে। সে অভিযোগের সুরাহা না হলেও এখন দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যত আগে পরীক্ষা নেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছে। কারণ, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে। তাই এসএসসি পরীক্ষার আগেই আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা নিতে হবে। 

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা শুরু হলে আমরা কেন্দ্র পাব না। জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে। আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করব।’

প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬