২৩১ জন কর্মী নেবে বিমান বাংলাদেশ

১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
২৩১ জন কর্মী নেবে বিমান বাংলাদেশ

২৩১ জন কর্মী নেবে বিমান বাংলাদেশ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ০৪টি পদে ২৩১জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ০১ জানুয়ারি পর্যন্ত।

১. পদের নাম: মেডিকেল অফিসার 
পদসংখ্যা: ০১টি 
বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা 
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল/ক্লিনিকে ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

২. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০ টি
বেতন : ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 

৩. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 

৪. পদের নাম: একাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা:৩০টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা 
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন: চুক্তিভিক্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরও পড়ুন: ৫৫ জন নেবে সিভিল সার্জনের কার্যালয়, এইচএসসি পাসেও আবেদন

আবেদন ফি: ১ নং পদের জন্য আবেদন ফি অফেরতযোগ্য ৬৬৯ টাকা এবং ২ থেকে ৪ নং পদের জন্য আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫ টাকা। নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (বিবিএএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিএনপির দুই গ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদ একটি দর্শন, আর এই দর্শনের প্রবক্তা হচ্ছেন জিয়াউর…
  • ০৭ নভেম্বর ২০২৬
নির্বাচনে জিতে নতুন চমক আনলেন আবদুল এল সায়েদ
  • ০৭ নভেম্বর ২০২৬
পাহাড়ে তিন মরদেহ থাকার খবর, তল্লাশি চালিয়ে যা যা পেল যৌথ বা…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950