প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে আদালতে রিট

১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক চাকরিপ্রার্থী। বুধবার (১৩ ডিসেম্বর) পরীক্ষার্থীদের পক্ষে রিট করেন ফাতেমা আক্তার সাথী।

রিট আবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। তাই এ পরীক্ষা বাতিল বাতিল চাওয়া হয়েছে।

ফাতেমা আক্তার সাথী বলেন, পরীক্ষায় প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী ছিলেন। অনেক শিক্ষার্থী—হরতাল, অবরোধ, বৈরী আবহাওয়া ও দূরপাল্লার গাড়ি বন্ধ থাকার কারণে অনুপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাপক অনিয়ম-জালিয়াতির অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেন প্রার্থীদের একটি অংশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬