আইনজীবী নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের দাবি

১৬ নভেম্বর ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © ফাইল ছবি

আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) আইনজীবী নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে পরীক্ষা সাময়িক স্থগিতের জন্য দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হাসান তারিক চৌধুরী এ দাবি জানান।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন তিনি। আবেদনে তিনি বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে সারাদেশের শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে আগামী ১৭ নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার অনুষ্ঠিতব্য আইনজীবী নিবন্ধন এম সি কিউ পরীক্ষায় অংশগ্রহণ খুবই ঝুঁকিপূর্ণ এবং কঠিন। এমতাবস্থায় এ পরীক্ষা সাময়িক স্থগিত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

এদিকে বিএনপির পঞ্চম দফার অবরোধ শেষ হবে আগামীকাল শুক্রবার সকাল ৬টায়। এর মধ্যে রাজধানীতে দূরপাল্লার যানবাহন যাওয়া-আসা করছে সীমিত আকারে। যাত্রীর অভাবে এবং ভাঙচুর ও হামলার ভয়ে রাস্তায় যানবাহন নামাচ্ছেন না বাস মালিকরা। এতে বিপাকে পড়তে হচ্ছে দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের।

শাহেদ আহমেদ নামে এক শিক্ষানবিশ আইনজীবী বলেন, যদিও অবরোধের মধ্যে কিছু বাস চলাচল করছে কিন্তু জীবনের কোনো নিরাপত্তা থাকছে না। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটানার শিকার হতে পারি। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত হলে আমাদের জন্য সুবিধা হতো।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
  • ০৭ নভেম্বর ২০২৬
নারী সেজে ৮ বছর আত্মগোপনে, যেভাবে ধরল পুলিশ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তিতে আবেগঘন বার্তা মুশফিকের
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল …
  • ০৭ নভেম্বর ২০২৬
ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950