মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

১১ নভেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ © সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের প্রার্থীদের ৮ ও ৯ নভেম্বর তারিখে স্থগিত হওয়া শারীরিক পরিমাপ পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাই পদের ৮ ও ৯ নভেম্বরের শারীরিক পরিমাপ পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে রোল নম্বর, পদের নাম ও ছবিসংবলিত প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এ প্রবেশপত্রটি শারীরিক পরিমাপ পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত ও মৌখিক পরীক্ষায় দেখাতে হবে।িআ

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা নেবে বিএএফ শাহীন কলেজ

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া সব পরীক্ষার ফলাফল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে জানানো হবে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি দেখতে এখানে

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬