১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

০৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু আজ

১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু আজ © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ধাপের বাছাইয়ের প্রথমেই দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা। আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

প্রার্থীদের প্রথম ধাপে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন। 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ৫২ হাজার বেতনে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি

আগ্রহী প্রার্থীদের www.ntrca.gov.bdntrca.teletalk.com.bd-এ ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনও প্রার্থী অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন না। 

আরও বিস্তারিত জানতে দেখুন এখানে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬