শুক্রবার যথাসময়েই সমন্বিত ১০ ব্যাংকের প্রিলি পরীক্ষা

০৭ নভেম্বর ২০২৩, ০৬:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসারের (জব আইডি-১০১৮০) ৯২২টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষা আগের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ ঘোষিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার (১০ নভেম্বর) পরীক্ষা হবে।

আজ মঙ্গলবার দুপুরে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) পরিচালক মো. সাঈদুর রহমান খান এ তথ্য জানিয়ে বলেন, ইতিমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিনিয়র অফিসার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮৭৯। সবচেয়ে বেশি প্রার্থী মাইলস্টোন কলেজে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার।

এদিকে, আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিভিন্ন দল। অর্থাৎ বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে। অবরোধের কারণে অনেক প্রার্থী পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950