কমিশন্ড অফিসার নেবে নৌবাহিনী, আবেদনের সুযোগ বিবাহিতদেরও

০২ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
কমিশন্ড অফিসার নেবে নৌবাহিনী

কমিশন্ড অফিসার নেবে নৌবাহিনী © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৪বি ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: ২০২৪বি ডিইও ব্যাচ

পদের নাম: কমিশন্ড অফিসার

শাখার নাম: শিক্ষা শাখা (বিবিধ বিষয়), নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি/পদার্থ/রসায়ন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার), পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (মেডিকেল), পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস-সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৫১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা পাঠাতে হবে।

আগ্রহীরা এই joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পদত্যাগপত্র জমা দিলেন জাকসু নেতা জিসান
  • ০৯ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬