দশম গ্রেডে বিকেএসপিতে চাকরি, আবেদন শেষ কাল

৩০ অক্টোবর ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
দশম গ্রেডে বিকেএসপিতে চাকরি

দশম গ্রেডে বিকেএসপিতে চাকরি © সংগৃহীত

জনবল নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত ফরম বিকেএসপির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

২. পদের নাম: অ্যাস্টিমেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

আরও পড়ুন: স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

যেভাবে আবেদন: নিজ হাতে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের তিন কপি সত্যায়িত ছবিসহ আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর পাঠাতে হবে। 

আবেদন ফি: আবেদনকারীকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

বিকেএসপির ওয়েবসাইট 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬