ফ্রেশারদের চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ

১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
ফ্রেশারদের চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ

ফ্রেশারদের চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ © সংগৃহীত

আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে কেমিস্ট পদে লোকবল নেবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ: কেমিস্ট।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বিএসসি) অথবা রসায়ন/ ফলিত রসায়ন/ রাসায়নিক প্রকৌশলে বিএসসি।। পাশাপাশি ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশীটে দক্ষ এবং চাপের মধ্যেও কাজ করার মানসিকতা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায়ই ভালো দক্ষতা।

কাজের ধরন: রাসায়নিক পরীক্ষার কাজ করা এবং পরীক্ষার ফল বা ডাটা ল্যাব সুপারভাইজারকে রিপোর্ট করা। আরঅ্যান্ডডি (R&D) টিমের সহকর্মীদের সাথে দলবদ্ধভাবে কাজ করা। নতুন পণ্যগুলির স্পেসিফিকেশন এবং পরীক্ষা নিশ্চিত করা ইত্যাদি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবে।

আরও পড়ুন: অফিসার নেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, লাগবে না অভিজ্ঞতা

বেতন: আলোচনা সাপেক্ষে। বেতনের সঙ্গে ভাতা, মোবাইল বিল, ট্যুর ভাতা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি) প্রতিবছর বেতন বৃদ্ধি এবং বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: দেশের যে কোন স্থান।

এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের আলটিমেটাম শেষ আজ, বিকেলে নতু…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950