সিভিল সার্জনের কার্যালয় নেবে ৪১৮ জন, এইচএসসি পাসেই আবেদন

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
সিভিল সার্জনের কার্যালয় নেবে ৪১৮ জন

সিভিল সার্জনের কার্যালয় নেবে ৪১৮ জন © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লা। প্রতিষ্ঠানটিতে ০৫টি পদে মোট ৪১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দাররা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

১.পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ১১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/ টাকা (গ্রেড-১৪)

২.পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৮
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪.পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ৩৭৫
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন: ১৯ জন নেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসএসসি পাসেও আবেদন

৫.পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ১৩
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধারা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহীরা cscomilla.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: সকল পদের জন্য ২২৩ টাকা ৭২ ঘন্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1 scaled

নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান …
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন আহবান
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950