শাহবাগে ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ১

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। এ সময় আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভকে আটক করা হয় বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে শাহবাগ থানার কাছাকাছি পৌঁছাতেই রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। 

আন্দোলনরত বেলাল হোসেন নামে একজন বলেন, আমরা শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম। সেখানে পুলিশ ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার আল্টিমেটাম দেয়। এরপর আমরা থানায় আত্মসমর্পণ করতে আসলে পুলিশ আমাদের ওপর হামলা করে। আমাদের আহ্বায়ক শুভ ভাইকে ধরে নিয়ে যায়৷ 

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬