বেসরকারি উন্নয়ন সংস্থা বাসায় বড় নিয়োগ, নেবে ২৬৬ জন

৩১ আগস্ট ২০২৩, ০১:১৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বেসরকারি উন্নয়ন সংস্থা বাসায় বড় নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা বাসায় বড় নিয়োগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাসা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ৬ পদে ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর। 

১। পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)। 
পদ সংখ্যা: ১০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০/- টাকা। ৬ মাস পর ৪২,০০০ টাকা।

২। পদের নাম: ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা (ঋণ কর্মসূচি)। 
পদ সংখ্যা: ০১টি। 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা।

৩। পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)।
পদ সংখ্যা: ২৫টি। 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩১,০০০ টাকা। ৬ মাস পর ৩৩,০০০ টাকা।

৪। পদের নাম: সুপারভাইজার (ঋণ কর্মসূচি)। 
পদ সংখ্যা: ৬০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০০০ টাকা। ৬ মাস পর ২৫,০০০ টাকা।

৫। পদের নাম: মাঠ সংগঠক- গ্রেড ০২ (ঋণ কর্মসূচি)। 
পদ সংখ্যা: ৭০টি। 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৮,০০০ টাকা। ৬ মাস পর ২০,০০০ টাকা।

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, ৫ ফুট ৪ ইঞ্চিতেই আবেদন

৬। পদের নাম: মাঠ সংগঠক- গ্রেড ০৩ (ঋণ কর্মসূচি)। 
পদ সংখ্যা: ১০০টি। 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,০০০ টাকা। ৬ মাস পর ১৮,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: সন্তোষজনকভাবে ৬ মাস শিক্ষানবীশকাল অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে দুটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাসসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন ।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নংসহ জীবন বৃত্তান্ত, দুই জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরির অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে।

ঠিকানা: ‘‘হাউজ নং- ৪২, রোড নং- ০৪, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা ঢাকা-১২৩০ ‘’। এছাড়া অনলাইনে hr.basafoundation@gmail.com আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল কাগজ পত্র সংযুক্ত করাসহ পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করে দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

e0a6ace0a6bee0a6b8e0a6be e0a6abe0a6bee0a689e0a6a8e0a78de0a6a1e0a787e0a6b6e0a6a8 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de0a69ee0a6aae0a78de0a6a4e0a6bf e0a7a8e0a7a6e

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬