চাকরির আবেদনের বয়স ৩৫ করা রাজনৈতিক নয়, অর্থনৈতিক বিষয়: অধ্যাপক পারভেজ

২৭ আগস্ট ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম পারভেজ

অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম পারভেজ © সংগৃহীত

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এবার এ দাবির যৌক্তিকতা তুলে ধরলেন অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম পারভেজ।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম লিখেছেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা রাজনৈতিক নয়, অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়। সবার সমর্থন পেলে আমি বাস্তবায়নের দায়িত্ব নেব।’

শনিবার রাতে অধ্যাপক অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম স্ট্যাটাসটি দেওয়ার পর প্রায় দেড় হাজার প্রতিক্রিয়া পড়েছে। এতে ৩৪৭ কমেন্টের পাশাপাশি ২২৭টি শেয়ার হয়েছে। অধিকাংশ কমেন্টে এমন অবস্থানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬