শিক্ষক নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

২৭ আগস্ট ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
শিক্ষক নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষক নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বাংলা ও ইংরেজি ভার্সনে পাঁচজন সহকারী শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেস সময় ৬ সেপ্টেম্বর। 

পদের নাম ও সংখ্যা 

সহকারী শিক্ষক-১ (গণিত-বাংলা ভার্সন)

সহকারী শিক্ষক-১ (গণিত-ইংরেজি ভার্সন)

সহকারী শিক্ষক-১ (সাধারণ বিজ্ঞান-বাংলা ভার্সন)

সহকারী শিক্ষক-১ (শারীরিক শিক্ষা-ইংরেজি ভার্সন)

সহকারী শিক্ষক-১ (ইসলাম ও নৈতিক শিক্ষা-বাংলা ভার্সন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি (শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি দ্বিতীয় বিভাগ)। সাধারণ বিজ্ঞানের (বাংলা ভার্সন) ক্ষেত্রে পদার্থ, রসায়ন, প্রাণিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষকতা পেশায় অভিজ্ঞতাসম্পন্ন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএডধারী (শারীরিক শিক্ষা ব্যতীত) প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক শিক্ষা বিষয়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/ সমমান ও বিপিএড ডিগ্রি/সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ইংরেজি ভার্সনের ক্ষেত্রে এ লেভেল/ ও লেভেল থেকে পাস করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন: ৫৪ পদে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে চাকরি, এসএসসি পাসেও আবেদন

বেতন স্কেল
বিএডসহ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা, ১০ম গ্রেড)
বিএড ছাড়া (১২,৫০০-৩০,২৩০ টাকা, ১১তম গ্রেড)

যেভাবে আবেদন
আবেদন করতে www.mcpsc.edu.b এই ওয়েবসাইট।

আবেদন ফি
আবেদনকারীকে সব পদের জন্য ৬০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

May be an image of text

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬