এটিইওতে ১৫৯ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

২৬ জুলাই ২০২৩, ০৯:৩৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীনে এ পদটিতে গত ২৬ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ পদে আবেদনের জন্য দেখা দিয়েছে জটিলতা। অনেকে না বুঝেই পদটিতে আবেদন করছেন। এ পদে কারা আবেদন করতে পারবেন তা নিয়ে কর্ম কমিশন জানিয়ে দিয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের নন-ক্যাডারের এই নিয়োগ শুধু বিভাগীয় প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বোঝানো হয়েছে। এখানে সাধারণ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভাগীয় প্রার্থীদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়ম অনুযায়ী সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এদিকে টেলিটকের আবেদন প্রক্রিয়ায় দুই বছরের কম অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারছেন। কিন্তু সরকারি বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থীদের দুই বছরের অভিজ্ঞতা বোঝানো হয়েছে। সে অনুযায়ী কম অভিজ্ঞ প্রার্থী আবেদন করলেও পরবর্তীতে বাছাই প্রক্রিয়ায় বাদ পড়ে যাবে বলে জানিয়ে পিএসসির একটি সূত্র। অন্যদিকে সাধারণ প্রার্থীরা এ পদে আবেদন করেও কোনো লাভ হবে না। 

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৩। আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের ন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
পরীক্ষা না দিয়েই মেলে এসএসসি-এইচএসসির ফল, ফেল করা শিক্ষার্থ…
  • ০৮ নভেম্বর ২০২৬
তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950