সেনাবাহিনীতে নতুন নিয়োগ, ২৮ বছরেও আবেদনের সুযোগ

০৯ জুলাই ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
সেনাবাহিনীতে নতুন নিয়োগ

সেনাবাহিনীতে নতুন নিয়োগ © সংগৃহীত

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৮২তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৮তম ডিএসএসসি (এডিসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ জুলাই।

১.পদের নাম: আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা)। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। ইন্টার্ণশীপ সম্পন্নকারী। উচ্চ মাধ্যমিক: জাতীয় মাধ্যম থেকে এইচএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ১টিতে ‘বি’ গ্রেড। মাধ্যমিক: জাতীয় মাধ্যমে থেকে এসএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড।

২.পদের নাম: আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি। ইন্টার্ণশীপ সম্পন্নকারী। উচ্চ মাধ্যমিক: জাতীয় মাধ্যম থেকে এইচএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ১টিতে ‘বি’ গ্রেড। মাধ্যমিক: জাতীয় মাধ্যম থেকে এসএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড।

বয়সসীমা: পুরুষ: অবিবাহিত। ১ জানুয়ারি ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।  তবে ১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

মহিলা: অবিবাহিত/বিবাহিত।

আরও পড়ুন: সেনাবাহিনীতে চাকরি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা পাবেন।

আবেদন পদ্ধতি: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে https://joinbangladesharmy.army.mil.bd/ গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১০০০ টাকা (অফেরতযোগ্য)।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার 1 1

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার 01 1 1

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার 02 1 1

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬