বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ৫ পদে চাকরির সুযোগ

০৬ জুলাই ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চাকরি

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চাকরি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। এই প্রতিষ্ঠানে পাঁচ পদে মোট সাতজন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই পর্যন্ত।  

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৪.পদের নাম: প্রজেকশনিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আরও পড়ুন: এইচএসসি পাসে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি

আবেদনের বয়স
৩০ জুন তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সমীমা ১৮-৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

যেভাবে আবেদন
প্রার্থীদের http://bfcb.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি
১-৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা ও ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬