সমন্বিত ১০ ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

২৫ জুন ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দুই তরুণী

পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দুই তরুণী © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। রবিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে  'অফিসার (জেনারেল)' (Job ID-10181) এর ২০২১ সাল ভিত্তিক ২৭৭৫টি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শুধুমাত্র উপরোক্ত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না।

পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞান্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো- সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ, অণী ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬