৪০ পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১১ জুন ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
৪০ পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৪০ পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের মেইনটেন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ জুন। 

পদের নাম: এয়ারক্র্যাফট মেকানিক (মেইনটেন্যান্স)। 

পদ সংখ্যা: ৪০। 

আবেদন যোগ্যতা: সিএএটিআই/ইএএসএস পার্ট ১৪৭ অনুমোদিত বিআই.আই (এয়ারক্র্যাফট টারবাইন) বা বি২ (অ্যাভিওনিক্স) কোর্স সম্পন্ন থাকতে হবে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞানসহ প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ–৫-এর স্কেলে ৩.৫ থাকতে হবে।

‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ–৫-এর স্কেল ৩.৫ থাকতে হবে। ‘এ’ লেভেল পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম ‘সি’ থাকতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৩৩৪ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আরও পড়ুন: ৬ষ্ঠ-১৯ তম গ্রেডে বিআইডব্লিউটিএতে ৭৪ পদে চাকরির সুযোগ

চাকরির ধরন
এই পদের নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদন যেভাবে: এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬