বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে আবেদন আজ থেকে শুরু

০৫ জুন ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো

বাংলাদেশ ব্যাকের সহকারী পরিচালক (জেনারেল) পদে আজ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, এ পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আবেদনের জন্য কোন ফি প্রদান করতে হবে না। ৭ জুলাইয়ের আগে যাদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, শুধু তারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সিভি চিহ্নিত নম্বর, ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডসহ বিভিন্ন কাজে এটি দরকার হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

প্রসঙ্গত, গত ৩০ মে ১০০ জন সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ তরুণদের অন্যতম পছন্দের।

রাজধানীতে সেনাবাহিনী পরিচালিত স্কুল বাসে আগুন
  • ০৮ নভেম্বর ২০২৬
মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: জিয়াউদ্দীন …
  • ০৮ নভেম্বর ২০২৬
নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
  • ০৮ নভেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান…
  • ০৮ নভেম্বর ২০২৬
কলেজ পেলেন ৪৫তম বিসিএসের ৩৩৯ শিক্ষা ক্যাডার
  • ০৮ নভেম্বর ২০২৬
টিভি সিরিয়াল নয়, উপন্যাস হিসেবে লেখা হয়েছিল দার-ই-নিজাত— চা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950