১০০ সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক, নেই আবেদন ফি

৩০ মে ২০২৩, ০৬:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
১০০ সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

১০০ সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

১০০ জন সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ তরুণদের অন্যতম পছন্দের।

বিজ্ঞপ্তি অনুসারে এ পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে ফি ছাড়াই আবেদন করা যাবে আগামী ৫ জুন থেকে। চলবে ৭ জুলাই পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এ ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd/ মাধ্যমে আবেদন করতে হবে।

৭ জুলাইয়ের আগে যাদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, শুধু তারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সিভি চিহ্নিত নম্বর, ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডসহ বিভিন্ন কাজে এটি দরকার হবে।

আরও পড়ুন: আকিজ গ্রুপে চাকরির নিয়োগের শর্ত, ‘ধূমপান করা যাবে না’

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ও…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংস্কারের জনক ও বাহক বিএনপি, নব্য সংস্কারবাদীদের অপপ্রচার ব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: বঙ্গভবন যাচ্ছে জামায়াতের প্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের নেতাকে বহিষ্কার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬