নবম গ্রেডে নিয়োগ দেবে ঢাকা ওয়াসা, আবেদন শেষ ৩১ মে

১৪ মে ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
ঢাকা ওয়াসায় চাকরি

ঢাকা ওয়াসায় চাকরি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে। 

১.পদের নাম
সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার)। 

পদ সংখ্যা
১। 

আবেদন যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

২.পদের নাম
সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)। 

পদ সংখ্যা
১। 

আবেদন যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

আবেদন যেভাবে
আগ্রহীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত ছক পূরণ করে আবেদন করতে হবে। 

আরও পড়ুন: এসএসসি পাসে ১৫০৫ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

আবেদন ফি 
অনলাইনের মাধ্যমে ৫০০ টাকা ঢাকা ওয়াসার অনুকূলে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬