স্বেচ্ছাব্রতী সংস্থায় প্রোগ্রাম ডিরেক্টর পদে চাকরি, বেতন ২ লাখ

০৪ মে ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
দ্য হাঙ্গার প্রজেক্ট

দ্য হাঙ্গার প্রজেক্ট © ফাইল ফটো

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট। সংস্থাটি একটি প্রকল্পে ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

পদের নাম: ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এমআইপিএস

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: সামাজিক বিজ্ঞান বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট যেকোনো বিভাগের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো রাজনৈতিক দলে স্থানীয় বা জাতীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আউটলুকে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ২,০০,০০০

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট  থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ১০ মে, ২০২৩।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬