৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে কর্মী নেবে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, আবেদন শেষ কাল

২৯ এপ্রিল ২০২৩, ০৯:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি তাদের ১০ ক্যাটাগরির পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামীকাল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন গ্রেড: ৬

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ১৪
বিভাগ ও পদসংখ্যা: ভাইরোলজি (১টি); প্রাণিস্বাস্থ্য, বাঘাবাড়ি (১টি); জুনোসিস অ্যান্ড পাবলিক হেলথ (১টি); ইপিডেমিওলজি (১টি); গোট হেলথ (১টি); ভেড়ার স্বাস্থ্য (১টি); প্যাথলজি/টক্সিকোলজি (১টি); পোলট্রি ব্রিডিং বিভাগ (১টি); হাউজিং অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট (১টি); প্রাণী উৎপাদন, আঞ্চলিক কেন্দ্র, যশোর (১টি); ভেড়া উৎপাদন (১টি); ফিড কোয়ালিটি কন্ট্রোল (১টি) ও অর্থনীতি (২টি)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুপালন, পশুচিকিৎসা বা কৃষি অর্থনীতি বিষয়ের দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অথবা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ৯

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনে সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ১০

৪. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ১৩

৫. পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ১৪

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ১৬
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ২০

৮. পদের নাম: অ্যানিমেল অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ২০

৯. পদের নাম: অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ২০

১০. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ২০

বয়সসীমা
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। ২০২৩ সালের ১১ এপ্রিল প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। প্রোগ্রামার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬৬৭ টাকা; ৩ নম্বর পদের জন্য ৫৫৬ টাকা; ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950