১০ পদে প্রভাষক নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

০৩ এপ্রিল ২০২৩, ১১:৫৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
জাবি

জাবি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের দুটি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ১০ জন প্রভাষক নেবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদসংখ্যা: ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে চারজন, আইন ও বিচার বিভাগে তিনজন, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসে একজন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে দুজন প্রভাষক নেওয়া হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। আবেদনকারীদের ম্যানেজমেন্ট স্টাডিজ/আইন ও বিচার/ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৬০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের ক্ষেত্রে: এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সব শাখার জন্য সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৪.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে।

আরও পড়ুন: ছাত্রীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়, সঙ্গে থাকছে ৭ লাখ টাকা।

এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, পরিবেশবিজ্ঞান, পরিসংখ্যান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৬০(৪.০০ স্কেলে) এবং ভূগোল ও পরিবেশ/নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

আবেদন যেভাবে: প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সাত সেট আবেদনের প্রতি সেটের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে।

আবেদন ফরম রেজিস্ট্রারের অফিস এবং এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক লিমিডেট জাবি শাখার সি.ডি.-৬৮ অ্যাকাউন্টে ৬০০ টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল, ২০২৩।

অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ সরকারি কর্মকর্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950