শিল্প মন্ত্রণালয়ে ৩ পদে ১২ জনের চাকরির সুযোগ

০২ এপ্রিল ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
শিল্প মন্ত্রণালয়ে ৩ পদে ১২ জনের চাকরি

শিল্প মন্ত্রণালয়ে ৩ পদে ১২ জনের চাকরি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৬তম গ্রেডে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। 

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
২০২৩ সালের ৩০ এপ্রিল সাধারণ প্রার্থীদের বয়সসীমা অন্যূন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

শিল্প মন্ত্রণালয়ের অধীন একাধিক পদে চাকরির সুযোগ

দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থী…
  • ১০ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় ইবি শিক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬