দুই পদে প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

০১ এপ্রিল ২০২৩, ১২:১৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ঢাবি

ঢাবি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের রেজিস্ট্রারের দফতর হতে প্রাপ্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিষয়ে বি.এস. (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ স্কেল এর ক্ষেত্রে ৪.০০ এর মধ্যে ৩.৫০ সহ এস. এস. সি. এবং এইচ.এস.সি. পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ স্কেলে এর ক্ষেত্রে ৫.০০ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রীধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। যে সকল প্রার্থী অনার্স বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ৮ (আট) কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, গ্রেডশীট/মার্কশীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২৩

জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় ইবি শিক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
মালয়েশিয়াকে নিয়ে ছেলেখেলা, সিরিজ জিতল বাংলাদেশ
  • ১০ আগস্ট ২০২৬