এসএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, নেবে ৫০ জন

০১ এপ্রিল ২০২৩, ০৮:২৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
এসএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

এসএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স । প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল। 

পদের নাম
কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। 

পদ সংখ্যা
৫০। 

আবেদন যোগ্যতা
এসএসসি বা এইচএসসি পাস। 

বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা
সর্বনিম্ন ৫ ফুট ৭ ইঞ্চি। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: ১২–১৬তম গ্রেডে ২৬ জন নিয়োগ দেবে পেট্রোবাংলা

কর্মস্থল
চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নীলফামারী, বরিশাল, যশোর, রাজশাহী ও সিলেট জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন
মাসিক বেতন ১৪৫০০-১৬০০০ টাকা।

সুযোগ সুবিধা
প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইনস্যুরেন্স, ওভারটাইম ভাতা, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ১৫০০ টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ। প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন করতে ক্লিক করুন এখানে।

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও …
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাস থেকে সাংবাদিক সমিতি বিলুপ্ত করার সময় হয়েছ…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬