বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৯২৪ জনের চাকরির সুযোগ

৩০ মার্চ ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৯২৪ জনের চাকরি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৯২৪ জনের চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৯টি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। সব গ্রুপ মিলে মোট শূন্য পদ ৯২৪ জন লোক নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল। 

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

গ্রুপ-১
সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে নেয়া হবে ১ জন, এরোড্রাম কর্মকর্তা ৩৩ জন, সিএনএস প্রকৌশলী ৭ জন, এরোড্রাম সহকারী ১৪৬ জন, স্যানিটারি ইন্সপেক্টর ১ জন, গ্যাস টেকনিশিয়ান ২ জন, অগ্নিনির্বাপক মোটরচালক ২২ জন ও বোর্ডিং ব্রিজ অপারেটর ৬৩ জন নেয়া হবে।

গ্রুপ-২
সিনিয়র প্রোগ্রামার পদে ১ জন, সহকারী পরিচালক ৫ জন, এএনএস ইন্সপেক্টর ১ জন, ইন্সপেক্টর (এরোড্রাম) ২ জন, সনিয়র অফিসার ১৫ জন, তথ্য সহকারী ৮ জন, উচ্চমান সহকারী ৪ জন ও ট্রাফিক হ্যান্ড ১৩ জন নেয়া হবে।

গ্রুপ-৩
এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ৪ জন, সহকারী প্রকৌশলী (ই/এম) ৬ জন, এয়ারপোর্ট ফায়ার লিডার ৭ জন, স্টোরকিপার ১ জন, বহিরঙ্গন সহকারী ২ জন, মোটর ও মেকানিক ২ জন নেয়া হবে।

গ্রুপ-৪
মেইনটেন্যান্স প্রকৌশলী পদে ৪, এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর ৩, হিসাবরক্ষক ৫, নিরাপত্তা অধিক্ষক (নারী) ১, নিরাপত্তা অধিক্ষক (নারী) ৯, চেইনম্যান ১ ও মোটর পরিবহন ক্লিনার ৩ জন নেয়া হবে।

গ্রুপ-৫
সহকারী পরিচালক পদে ৫ জন, অর্থনীতিবিদ ১ জন, ফায়ার অফিসার ২ জন, নিরাপত্তা অপারেটর ৪০ জন, কনভেয়ার বেল্ট অপারেটর ২৪ জন ও লাউঞ্জ রুম পরিচালক ২৯ জন নেয়া হবে।

গ্রুপ-৬
এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে ২ জন, এয়ারক্রাফট মার্শালার ৪ জন, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক ২ জন, ফোরম্যান (সিভিল) ১ জন, ড্রাফটসম্যান ৮ জন, বিদ্যুৎ কারিগর ৪ জন, অটো ইলেকট্রিশিয়ান ২ জন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী ৪১ জন ও নিরাপত্তা প্রহরী ৪৬ জন নেয়া হবে।

গ্রুপ-৭
হিসাব সহকারী পদে ১৩ জন, ডেটা এন্ট্রি অপারেটর ৩ জন, সহকারী ড্রাফটসম্যান ৪ জন, সহকারী রেডিও টেকনিশিয়ান ৪ জন, ফিটার মেকানিক ১ জন, ইঞ্জিনচালক ২৭ জন, রংমিস্ত্রি ১ জন, সহকারী রাজমিস্ত্রি ১ জন, মালি ৪ জন ও রেডিও ক্লিনার ৭ জন নেয়া হবে।

গ্রুপ-৮
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬৯ জন, সার্ভেয়ার ১ জন, স্টোরম্যান ৪ জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন, এয়ারপোর্ট ফায়ার অপারেটর ৮৫ জন, মোটর পরিবহন ফিটার ড্রাইভার ৪ জন, জুনিয়র নিরাপত্তা অপারেটর ৭ জন, পাম্পচালক ও পাম্পমিস্ত্রি ২ জন, ট্রলিম্যান ৩৫ জন ও সহকারী বাবুর্চি ১ জন নেয়া হবে।

গ্রুপ-৯
টেলিফোন অপারেটর পদে ৫ জন, ড্রাইভার ৩৬ জন, বার্ড শুটার ৪ জন, তার কারিগর ৭ জন, ডেন্টার ১ জন, মাস্টলস্কর ২ জন ও হেলপার ৮ জন নেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা caab.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বিস্তারিত এই লিংকে 

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে নবম বা তদূর্ধ্ব গ্রেডের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩-১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা, ১৭-২০তম গ্রেডের জন্য ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ০২ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬