টেকনিশিয়ান ও অ্যাক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে স্যাটেলাইট কোম্পানি

২৮ মার্চ ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের দুই ক্যাটাগরির পদে ১০ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৯টি

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক পাস। ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

বয়সসীমা: আবেদকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ২০২০ সালের ২৫ মার্চ যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী

২. পদের নাম: টেকনিশিয়ান (কম্পিউটার)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা সনদধারী

বয়স: আবেদকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ২০২০ সালের ২৫ মার্চ যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬