পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

২১ মার্চ ২০২৩, ১০:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
পরিবেশ অধিদপ্তর

পরিবেশ অধিদপ্তর © সংগৃহীত

পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৩১ মার্চ, ৭, ১৫ ও ২৮ এপ্রিল ২০২৩ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হিসাবরক্ষক, প্রজেক্টশনিষ্ট কাম ক্যামেরাম্যান, গবেষণাগার সহকারী ও স্টোরকিপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও নমুনা সংগ্রহকারী পদের লিখিত পরীক্ষা ৭ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা।

ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ীচালক, প্রসেস সার্ভার, ও ক্যাশ সরকার পদের লিখিত পরীক্ষা ১৫ এপ্রিল এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ২৮ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা 

পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য টেলিটকের মাধ্যমে প্রেরিত এসএমএস ও পরিবেশ অধিদপ্তরের (www.doe.gov.bd) ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।

প্রবেশপত্র সংগ্রহ: http://doe.teletalk.com.bd/admitcard/

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬