৯ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার আসন বিন্যাসে পরিবর্তন

০৪ মার্চ ২০২৩, ০২:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো

৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সংশোধিত সময়সূচি, সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৫৫ হাজার ৮৪৪ চাকরিপ্রার্থী।

সংশোধিত বিজ্ঞপ্তিতে, 35A এবং 35B নংয়ে নতুন দুটি কেন্দ্রর সংযোজন করা হয়েছে। এতে একে হাইস্কুল এবং কলেজে আলাদা দুটি কেন্দ্র সংযুক্ত হয়েছে।

এছাড় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে আনতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: জবি শিক্ষকদের অনড় অবস্থানে গুচ্ছ ভর্তিতে কি জটিলতা বাড়ছে?

সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসারের (জেনারেল) শূন্যপদ ১ হাজার ৭৬৩টি। এসব পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের ২১ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সংশোধিত সময়সূচি, সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা দেখুন...

WhatsApp Image 2023-03-04 at 2-09-12 PM

WhatsApp Image 2023-03-04 at 2-09-24 PM

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
close