১ লাখ ৪৯ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে নেসকো, আবেদন শেষ কাল

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
কর্মী

কর্মী © প্রতীকী ছবি

সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামীকালের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেলে ৩ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বা আরও উচ্চ পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্সে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়সসীমা: ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারিতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে পারবে।

বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেলে ৩ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বা আরও উচ্চ পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্সে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৬০ বছর।

বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনে ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদন ফি: ১,৫০০/- টাকা।

আবেদনের সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

ট্যাগ: নিয়োগ
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬