৯১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নেবে সেনাবাহিনী

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নেবে সেনাবাহিনী

দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নেবে সেনাবাহিনী © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৯১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। 

কোর্সের নাম
৯১তম বিএমএ

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৪ কেজি (১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে
উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনও একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌‘ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍ এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(৪) ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীদের ক্ষেত্রে: নিয়মিত এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/ ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

আরও পড়ুন: একাধিক পদে কর্মকর্তা নিয়োগ দেবে বিআইআইএসএস

বয়সসীমা
১ জানুয়ারি ২০২৪ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা
অবিবাহিত।

জাতীয়তা
জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

বেতন-ভাতা
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রার্পত হবে।

আবেদন প্রক্রিয়া
https://joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি
১০০০ টাকা। টেলিটক, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ, ভিসা বা মাস্টার কার্ড, নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

৯১ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence