৩য় গ্রেডে শিক্ষক নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জন্য স্থায়ী পদে অধ্যাপক নিয়োগ দেবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিভাগ
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি

বেতন স্কেল 
৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। 

গ্রেড
০৩

আবেদন যেভাবে
আবেদন ফরম অফিস চলাকালে রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে অধ্যাপক পদের জন্য ৭০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: ল্যাব অফিসার নেবে ব্র্যাক ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা

আবেদনপত্রে যা লাগবে
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১ সেট দরখাস্তের (যার মধ্যে তিন সেট ইংরেজিতে) হার্ড কপি আগামী ২ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। সব সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট বা মার্কসিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার কপি, চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিজ্ঞাপনে উল্লেখিত নির্ধারিত মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে–অর্ডার, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, সব প্রকাশনার কপি, অভিজ্ঞতাসম্পর্কিত তথ্যছক ও প্রকাশনাসম্পর্কিত তথ্যছক।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

 

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬